বলিউডের পারিবারিক ড্রামা এবং নিখাদ রোমান্সের কথা বললেই সবার আগে যার নাম আসে, তিনি প্রখ্যাত পরিচালক সুরজ বরজাতিয়া। তার পরিচালিত সিনেমা মানেই জমকালো পারিবারিক উৎসব, মিষ্টি প্রেম এবং নিখুঁত ঐতিহ্যবাহী সাজসজ্জা। তবে একটা জিনিস কি খেয়াল করেছেন? সুরজের সিনেমার নায়িকাদের পরনে বারবার ঘুরেফিরে আসে উজ্জ্বল হলুদ রঙের পোশাক। ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র ভাগ্যশ্রী থেকে শুরু করে ‘হাম আপকে হ্যায় কৌন’-এর মাধুরী দীক্ষিত, সবার গায়েই কেন এই বিশেষ রঙটি দেখা যায়? এর পেছনে রয়েছে এক দারুণ ব্যক্তিগত গল্প।সুরজ বরজাতিয়া ত...