ঢাকার কোনো গলিতে ঢুকলেই এখন বোঝা যায়, এবারের বিশ্বকাপ শুধু যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোতেই হচ্ছে না। এর আরেকটি আবেগের আয়োজক যেন বাংলাদেশও। বারান্দা থেকে বারান্দায় উড়ছে আকাশি-সাদা, সবুজ-হলুদ। কোথাও তিনতলা বাড়ির সমান পতাকা, কোথাও চায়ের দোকানের টেবিলে মেসি-নেইমার নিয়ে উত্তপ্ত আলোচনা। রাত যত গভীর হয়, টেলিভিশনের আলোয় তত জেগে ওঠে শহর, মফস্বল, গ্রাম। বাংলাদেশের জাতীয় ফুটবল দল কোনো দিন বিশ্বকাপে খেলেনি; তবু বিশ্বকাপ এ দেশে কখনোই পুরোপুরি ‘বিদেশি’ আসর হয়ে থাকেনি।২০২৬ বিশ্বকাপ চলছে উত্তর আমেরিকার তিন...