সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত ছবিটি তুলতে ব্যারিস্টার আরমানকে অনুরোধ করেননি বলে দাবি করেছেন সাংবাদিক আনিস আলমগীর। তিনি জানান, অভিনেত্রী আজমেরী হক বাঁধনের অনুরোধে তোলা হয়েছিল ওই ছবিটি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে একথা বলেন তিনি। এর কিছু সময় আগে এক ফেসবুক পোস্টে সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) দাবি করেন, আনিস আলমগীরসহ আরও কয়েকজনের অনুরোধে তিনি ছবিটি তুলেছিলেন।আলোচিত ছবিটি আলাপ নিউজের বর্ষপূর্তি অনুষ্ঠানে তোলা হয়েছিল জানিয়...