ধর্ম মন্ত্রণালয়ের দক্ষ কর্মকর্তাদের অন্যত্র বদলি করা হলে ২০২৭ সালের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ হজযাত্রী ও হাজিকল্যাণ পরিষদ। গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি ড. আব্দুল্লাহ আল নাসের এবং সাধারণ সম্পাদক আব্দুল বাতেন এ শঙ্কা প্রকাশ করেছেন।
জানা যায়, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হককে সম্প্রতি অন্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এ খবরে সংগঠনটির শীর্ষ নেতারা বিস্ময় প্রকাশ করে বলেছেন, সৌদি আরব সরকার ২০২৭ সালের হজের রোডম্যাপ ঘোষণা...