আকাশে উড়ছে যাত্রীবাহী উড়োজাহাজ। ভেতরে শত শত মানুষ। কেউ বাড়ি ফিরছেন। কেউ যাচ্ছেন কর্মস্থলে। হঠাৎ খবর, বিমানে বোমা! বদলে যাচ্ছে গতিপথ। কোথাও জরুরি অবতরণ। কোথাও যাত্রীবাহী বিমানের পাশে ছুটছে সামরিক যুদ্ধবিমান। বৃহস্পতিবার ইউরোপের আকাশজুড়ে এমনই আতঙ্কের ছবি। কিন্তু বিস্ফোরক কোথায়? তল্লাশিতে মিলছে না কিছুই। তবু একের পর এক হুমকি। প্রশ্ন উঠছে, বোমা ছাড়াই কি ইউরোপের আকাশে শুরু হয়েছে নতুন ধরনের ছায়াযুদ্ধ?বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন অন্তত ২৫টি উড়োজাহাজের যাত্...