নারায়ণগঞ্জের
রূপগঞ্জে মায়ারবাড়ি-ডাঙ্গা লিংক রোডের নির্মাণকাজ শেষপর্যায়ে। ২৪ ফুট প্রশস্ত আরসিসি
সড়কটি চালু হলে ঢাকা-সিলেট মহাসড়ক, এশিয়ান হাইওয়ে বাইপাস এবং গাজীপুর-নরসিংদীমুখী যাতায়াতে
নতুন গতি আসার কথা ছিল। কিন্তু বাস্তবে সেই সড়কের মাঝখান ও দুপাশে এখনো দাঁড়িয়ে আছে
৭২টি বৈদ্যুতিক খুঁটি। ফলে উন্নয়নের প্রতীক হওয়ার কথা থাকা এ সড়কই এখন পরিণত হয়েছে
দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ পথে। স্থানীয়দের ভাষায়, খুঁটিগুলোই এখন পরিণত হয়েছে মরণফাঁদে।
তাদের
অভিযোগ, রাতের অন্ধকারে প্রায়ই যানবাহন বৈদ্যুতিক খুঁটির স...