স্বাধীনতা-উত্তর বাংলাদেশে গত ৫৫ বছরে এমপিওভুক্ত আধা-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি সামষ্টিক গোষ্ঠী দেশব্যাপী তৈরি হয়েছে। এতে বেসরকারি মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর কলেজ, আলিয়া মাদ্রাসা এবং কারিগরি ও বৃত্তিমূলক ইনস্টিটিউট রয়েছে।
একসময় এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা আন্দোলনের মাধ্যমে সরকার থেকে এমপিওভুক্তি তথা বেতন-ভাতা আদায় করে নিয়েছিলেন। এরপর বিভিন্ন সরকার ১০%, ২০%,
৩০% হারে এটি বৃদ্ধি করে এসেছে। যদিও শিক্ষকরা এ নিয়ে কখনো কখনো দেশব্যাপী ব্যাপক আন্দোলনও গড়ে তুলেছিলেন। এ...