সরকারি কর্মচারীদের জন্য আসছে নতুন বেতনকাঠামো। ১১ বছর পর এই উদ্যোগ নিল সরকার। সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছে নবম পে কমিশন। সেই সুপারিশ বিবেচনায় নিয়ে নতুন বেতনকাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, এমন আভাস দিয়েছে সরকার। এই উদ্যোগে সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি তৈরি হলেও বেসরকারি চাকরিজীবী ও মধ্যবিত্তের একাংশের মধ্যে বাসাভাড়া, শিক্ষা, পরিবহন ও নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সরকারি কর্মচারীদের সর্বশেষ জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে।...