ছয় বছর আগে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় মর্নিং বার্ড লঞ্চ। প্রাণ হারান ৩৪ জন যাত্রী। ভয়াবহ ওই ঘটনার পরদিন, ২০২০ সালের ৩০ জুন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় করা হয় একটি মামলা। তদন্ত শেষে ময়ূর-২ লঞ্চের মালিকসহ ১১ জনকে অভিযুক্ত করে আদালতে দেওয়া হয় অভিযোগপত্র এবং তাদের বিরুদ্ধে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। কিন্তু দীর্ঘ সময় পেরোলেও এখনো শেষ হয়নি মামলার বিচার। তবে যুক্তিতর্ক উপস্থাপনের এক ধাপ পেরোলেই শেষ হবে মামলার বিচার কার্যক্রম।এ বিষয়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)...