কারাবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের এবং স্ত্রী বুশরা বিবির চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন। সোমবার ফেডারেল সাংবিধানিক আদালত (এফসিসি), সুপ্রিম কোর্ট (এসসি) ও ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতিদের কাছে খোলা চিঠিতে এ আবেদন জানান তিনি।ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। গত ২ ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। চিঠিতে বলা হয়েছে,...