ইরানের একটি বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলার সময় যুক্তরাষ্ট্রের হামলায় এক শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া দেশটির খুজেস্তান প্রদেশে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। অন্যদিকে, ইরানও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পালটা হামলা চালিয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ ইরানের সিরিকে বিয়ে বাড়িতে আছড়ে পড়ে মার্কিন ক্ষেপণাস্ত্র। এ হামলায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।হামলার পর প্রকাশিত ফুটেজে দেখা গেছে, একটি ভবনের দেয়াল ও জানালা উড়ে গেছ...