ঢাকার সাভারে বিস্ফোরকসহ গ্রেপ্তার নব্য জেএমবির সদস্য মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদর্শক নুর মোহাম্মদ। রিমান্ডের আবেদনে উল্লেখ করা হয়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাবতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করছিল সিটিটিসি। গোয়েন্দা তথ্যের মাধ্যমে পুল...