সোনিয়া (ছদ্মনাম), বয়স ২৫ বছর। পারিবারিকভাবে বিয়ে হয়েছে দুই বছর। বিয়ের আগে স্বামীর সঙ্গে খুব বেশি চেনাজানার সুযোগ হয়নি। বিয়ের পর সংসারে মনোমালিন্য হলে স্বামী কথা বলা বন্ধ করে দেন। কথা বললেও শুধু দোষ ধরেন। সমস্যাগুলো নিয়ে আলোচনার সুযোগও হয় না। শ্বশুরবাড়ি ও নিজের পরিবারের মানুষজন তাকে মানিয়ে নিতে বলেন এবং আশ্বাস দেন, একসময় সব ঠিক হয়ে যাবে।
সমাধানহীন এ পরিস্থিতির চাপে সোনিয়া নিজেকে গুটিয়ে নিতে থাকেন। মনে হতে থাকে, দোষ তার একারই। সংসারের প্রতিটি কাজে তার অনাগ্রহ তৈরি হয়, স্বামী ও কাছের মানুষের সঙ...