মানুষের একান্ত ব্যক্তিগত কথাও হয়ে উঠতে পারে ইতিহাসের
মূল্যবান দলিল। যেমন মহাত্মা গান্ধীর লেখা ৬৮৮টি বার্তা। ছোট ছোট এই বার্তা নিজের হাতে
তিনি লিখেছিলেন এক বন্ধুকে। শোক ও একাকিত্বের সময় বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর এসব
বার্তা নিলামে বিক্রি হয়েছে ১৬ কোটি ২০ লাখ রুপিতে। কোনো ভারতীয় ঐতিহাসিক নথি নিলামে
বিক্রির ক্ষেত্রে এটি তৈরি করেছে বিশ্ব রেকর্ড।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নিলাম
প্রতিষ্ঠান স্যাফরনআর্টের
‘গান্ধী: ফ্রম দ্য কালেকশন অব আনন্দ টি হিঙ্গোরানি’ শীর্ষক নিলামে এস...