সকালে হাঁটতে বের হয়েছি। ঢাকার মোহাম্মদপুর এলাকার ছোট একটি পার্ক। পার্কের একপাশে স্থায়ী কয়েকটি বেঞ্চ। সেখানে দুজন প্রবীণ বসে কথা বলছেন। কেন জানি না, তাদের কথা শোনার প্রতি আমার আগ্রহ তৈরি হলো। আমি তাদের আরেক পাশে বসলাম। উল্টো দিকে মুখ করে। তবে কান খাড়া থাকল তাদের দিকেই।
রমিজ উদ্দিন (ছদ্মনাম) বললেন, ‘কী ভাইসাব, শেষ পর্যন্ত সমাধান করতে পারলেন কিছু?’
মুন্সেফ আলী (ছদ্মনাম) কোনো কথা বললেন না। ঘাড় উঁচু করে আকাশের দিকে তাকালেন।
রমিজ সাহেব তাগাদা দিলেন, ‘আরে, কী হলো, কথা বলছেন না কেন?’
মুন্সেফ সা...