আর্জেন্টিনা জাতীয় দলের
জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ দেখতে ভক্তদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে, তার
প্রমাণ মিলল টিকিট বিক্রির শুরুতেই। বুয়েনস এইরেসের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্তাল
স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী ম্যাচের সব টিকিট
দুই ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেছে।
‘টিএনটি স্পোর্টস আর্জেন্টিনা’-র তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিক্রি শুরু হওয়ার পর ওয়েবসাইট ক্রাশ করেছিল।
সাইট ঠিকঠাক হলে দুই ঘণ্টার কম সময়ে ৮৫ হাজার ১৮টি টিকিট শেষ হয়ে যায়। আগামী ৬ অক্টোবর
অনু...