চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার ৪০ বছর পেরিয়ে গেছে। বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার কেন্দ্রস্থলের আশপাশে বসবাস করা বন্যপ্রাণীর ওপর এর কী প্রভাব পড়েছে, এটাই সে গল্প।
‘পা-পা-পা-পা-পা!’ গভীর রাত। চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ অন্ধকার ভেদ করে ভেসে আসে অদ্ভুত এক শব্দ। স্পেনের ডোনানা বায়োলজিক্যাল স্...