রাজশাহীতে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। তিনি বলেছেন, কৃষকদের চাহিদা মেটাতে সরকারি গুদামগুলোতে ইউরিয়াসহ নন-ইউরিয়া সার পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। জেলার মাসিক চাহিদার তুলনায় গুদামে কয়েক গুণ বেশি সার রয়েছে বলেও জানান তিনি। সারসংকট নিয়ে বাইরে ছড়িয়ে পড়া খবরকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানিয়েছেন বিভাগীয় কমিশনার।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আসন্ন আমন ও বোরো মৌসুম সামনে রেখে সারের মজুদ পরিস্থিতি দেখতে রাজশাহী নগরের নওদাপাড়া...