সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আপন ভাতিজার হামলায় আবুল মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত ৮টার দিকে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ ডেকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আবুল মিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে তার সঙ্গে আপন ভাতিজা মির্জা টিটুর (৩৫) বিরোধ চলছিল।গতকাল রবিবার রাতে নিজ বাড়ির উঠানে ভাতিজার কাছে পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিটু দেশীয় ধারালো অস্ত্র দিয়ে চাচার ওপর...