দরজার সামনে বসে কাঠের গায়ে শেষ আঁচড় দিচ্ছিলেন এক কারিগর। পাশে পড়ে আছে তৈরি করা কয়েকটি ঢোল, খোল ও বাদ্যযন্ত্রের কাঠামো। দোকানের তাকজুড়ে সাজানো নানা ধরনের দেশীয় বাদ্যযন্ত্র। অথচ যে মৌসুমে এসব বাদ্যযন্ত্র তৈরির ব্যস্ততায় কারিগরদের দম ফেলার সময় থাকার কথা, সেই দূর্গাপূজার সময়ও যেন নেমে এসেছে নীরবতা।এ চিত্র রংপুরের কাউনিয়ার বাদ্যযন্ত্র তৈরির কারিগরদের। একসময় পূজা, বিয়ে, পালাগান, যাত্রা কিংবা লোকসংগীতের আসর মানেই ছিল ঢাক-ঢোল ও দেশীয় বাদ্যযন্ত্রের কদর। এখন আধুনিক বাদ্যযন্ত্র, ডিজিটাল মিউজিক এবং সাংস্কৃত...