Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কাউনিয়া

ঐতিহ্যের বাদ্যযন্ত্রে ভাটা, পেশা বদলের পথে কারিগররা

মো. আমজাদ হোসেন,কাউনিয়া (রংপুর)
agamir somoy
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ২১:০৩
ঐতিহ্যের বাদ্যযন্ত্রে ভাটা, পেশা বদলের পথে কারিগররা

ছবি: আগামীর সময়

দরজার সামনে বসে কাঠের গায়ে শেষ আঁচড় দিচ্ছিলেন এক কারিগর। পাশে পড়ে আছে তৈরি করা কয়েকটি ঢোল, খোল ও বাদ্যযন্ত্রের কাঠামো। দোকানের তাকজুড়ে সাজানো নানা ধরনের দেশীয় বাদ্যযন্ত্র। অথচ যে মৌসুমে এসব বাদ্যযন্ত্র তৈরির ব্যস্ততায় কারিগরদের দম ফেলার সময় থাকার কথা, সেই দূর্গাপূজার সময়ও যেন নেমে এসেছে নীরবতা।

এ চিত্র রংপুরের কাউনিয়ার বাদ্যযন্ত্র তৈরির কারিগরদের। একসময় পূজা, বিয়ে, পালাগান, যাত্রা কিংবা লোকসংগীতের আসর মানেই ছিল ঢাক-ঢোল ও দেশীয় বাদ্যযন্ত্রের কদর। এখন আধুনিক বাদ্যযন্ত্র, ডিজিটাল মিউজিক এবং সাংস্কৃতিক আয়োজন কমে যাওয়ায় সেই চাহিদা অনেকটাই কমেছে। ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পেশায় থাকা পরিবারগুলো পড়েছে অনিশ্চয়তায়।

কাউনিয়ার রংপুর-কুড়িগ্রাম সড়কের ‘শিবু তাল তরঙ্গ’ দোকানের কারিগর সুবাস চন্দ্র দাস প্রায় ২৫ বছর ধরে বাদ্যযন্ত্র তৈরি করছেন। তার পরিবার এ পেশায় রয়েছে প্রায় ৩০ বছর।

তিনি বলেন, দুর্গাপূজার সময় আগে ৩০ থেকে ৩৫টি কাজ পাওয়া যেত। কিন্তু এবার এখন পর্যন্ত ১০টি কাজও পাননি।

তার কথায়, আগে সারা বছরই কমবেশি কাজ থাকত। এখন অনেক সময় বসে থাকতে হয়। পূজার সময়ও কাজ কম।

আরেক কারিগর শিবু চন্দ্র দাস জানান, এক যুগ আগেও বর্ষাকাল ছাড়া প্রায় সারা বছর তাদের ব্যস্ততা থাকত। বর্তমানে মাঝে মধ্যে শুধু খোল তৈরি বা পুরোনো বাদ্যযন্ত্র মেরামতের কাজ আসে। শুধু কারিগরদের আয় কমেনি, এর সঙ্গে কমেছে লোকসংগীতের অনেক আয়োজনও।

আরও পড়ুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার

০৩ অক্টোবর ২০২৬

কণ্ঠশিল্পী সতীশ চন্দ্র বলেন, রংপুরের ভাওয়াইয়া, পল্লীগীতি, বাউল, কবিগান ও পালাগানের আসর আগের মতো চোখে পড়ে না। এসব আয়োজন কমে যাওয়ায় হাতে তৈরি বাদ্যযন্ত্রের চাহিদাও কমেছে।

তিস্তা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আ. ছালাম বলেন, গ্রামগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান কমে যাওয়ায় দেশীয় বাদ্যযন্ত্রের ব্যবহারও কমেছে। এসব বাদ্যযন্ত্র টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি আধুনিকায়ন প্রয়োজন।

কাউনিয়ার সদর ইউনিয়নের চেয়ারম্যান আনছার আলী জানান, বর্তমানে উপজেলায় মাত্র দুটি দোকানে ৪ থেকে ৬ জন কারিগর বাদ্যযন্ত্র তৈরির সঙ্গে যুক্ত আছেন। উদ্যোগ নেওয়া না হলে ঐতিহ্যবাহী এসব বাদ্যযন্ত্র ভবিষ্যৎ প্রজন্মের কাছে শুধু স্মৃতি হয়ে থাকতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, আধুনিকতার কারণে ঢাক-ঢোল, তবলা, একতারা ও দোতারার চাহিদা কমেছে। কারিগরদের জীবনমান উন্নয়নে সংস্কৃতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিশেষ ভাতার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

কাউনিয়ার এসব কারিগরের কাছে বাদ্যযন্ত্র শুধু একটি পণ্য নয় এটি তাদের পারিবারিক ঐতিহ্য ও জীবিকার অংশ। কিন্তু সময়ের সঙ্গে সেই ঐতিহ্যের বাজার সংকুচিত হচ্ছে। পূজার ঢাকের শব্দ হয়তো এখনও শোনা যায়, কিন্তু সেই ঢাক তৈরির কারিগরের জীবনে আগের মতো ব্যস্ততার শব্দ নেই।

কাউনিয়াবাদ্যযন্ত্রকারিগর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপি নেতার তালিকায়ই সারের ডিলার নিয়োগ

    বিএনপি নেতার তালিকায়ই সারের ডিলার নিয়োগ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!