যেকোনো নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো-খারাপ উভয় দিকই থাকে, তবে এআইভিত্তিক ডেটা বিশ্লেষণের উদ্যোগটি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সবচেয়ে বড় সুবিধা হলো, এর মাধ্যমে অত্যন্ত নিখুঁত বা অ্যাকিউরেট ফল পাওয়া সম্ভব। তবে এ প্রক্রিয়ার সফলতার মূল চাবিকাঠি লুকিয়ে আছে অতীত ডেটার ওপর।
এআই দিয়ে ডেটা বিশ্লেষণের ক্ষেত্রে অতীতের ডেটা অপরিহার্য এবং ডেটার পরিমাণের ওপর ভিত্তি করে ফলাফলের ধরন বদলে যায়। এআইয়ের কাছে মাত্র সাত দিনের ডেটা থাকলে এক ধরনের ফল আসবে আর সাত বছরের ডেটা থাকলে বিশ্লেষণটি হবে সম্পূর্ণ ভিন্ন। পণ্যের বা...