আগের দিন দক্ষিণ কোরিয়া
ও চাইনিজ তাইপেকে হারিয়ে যে উদযাপনটা করেছিল বাংলাদেশ পুরুষ কাবাডি দল, মনে হচ্ছিল
তাদের পদক নিশ্চিত হয়ে গেছে। জয়ের বুনো উদযাপনে খেলোয়াড়রা ফেডারেশনের সাধারণ সম্পাদককে
কাঁধে তুলে নেয়। রাত পেরুতেই তাদের জন্য দুঃস্বপ্ন নিয়ে হাজির হয়েছে স্বাগতিক জাপান।
একটা সময় যাদের হেসে খেলে হারাত বাংলাদেশ, সেই জাপানই আধিপত্য বিস্তার করে বাংলাদেশকে
হারিয়েছে ৪০-৩৭ পয়েন্টে। দুই দশক পর এশিয়ান গেমসে পদক জয়ের যে সম্ভাবনা তৈরী হয়েছিল
আগের দিন, সেটা জাপানের কাছে হেরে এখন অনেকটাই ধূসর। গ্রুপের শে...