চার দফা দাবিতে আবারও আন্দোলন চলছে চা বাগানে। দাবিগুলো নিতান্তই সাধারণ। দৈনিক মজুরি ৫০০ টাকা, ন্যূনতম মজুরি বোর্ড প্রণীত ২০২৩ সালের গেজেট বাতিল, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বি-৭৭) নির্বাচন এবং চা বাগানিদের ভূমির বন্দোবস্ত। এমনকি দাবিগুলো নতুন নয়। এর পেছনে কোনো ডিপস্টেট বা মহাশূন্যের এলিয়েনদের কারসাজিও নেই। রাষ্ট্র, রাজনৈতিক দল বা নাগরিক তৎপরতা— কেউ চা বাগানের পাশে দাঁড়াচ্ছে না। অথচ সবার হাতে হাতে পেয়ালাভর্তি গরম চা। চা বাগান যেন এক অচিন মঙ্গলগ্রহ।
সম্প্রতি জাতীয় সংসদে চা শ্রমিকদের দৈনিক ৫০০ টাক...