পর্তুগালের
সেতুবাল জেলার আলমেদায় সড়ক দুর্ঘটনায় মো. শামসুল ইসলাম কামরান (২৫) নামে এক
প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৪
জুলাই) রাতে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার
(৫ জুলাই) মারা যান তিনি।
স্থানীয়দের ভাষ্য, শনিবার রাত আনুমানিক ৯টার পর আলমেদা এলাকায়
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কামরান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে আলমেদা হাসপাতালে
ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেল সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।...