ভারতের আসাম
রাজ্যের গোয়ালপাড়া শহর থেকে শিশুসহ ১২ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। দেশটিতে
অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে গত ৯ অক্টোবর তাদের
আটক করা হয়। আটক ব্যক্তিদের দাবি, কাজের প্রলোভন
দেখিয়ে এক দালাল তাদের সীমান্ত পার করে ভারতে নিয়ে যান।
স্থানীয় পুলিশ
কর্মকর্তাদের ভাষ্য, ৯ অক্টোবর সন্ধ্যায় গোয়ালপাড়া শহরের
বাসস্ট্যান্ডের কাছে গুয়াহাটি থেকে আসা একটি বাসে ওঠেন ১২ জন। এরপর তাদের দীর্ঘ
সময় ধরে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। এতে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা
প...