দুই মাসের ব্যবধানে চট্টগ্রামে চালের বাজারে আবারও অস্থিরতা। এবার অজুহাত বন্যার। আতপ ও সিদ্ধ চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। পাইকারি ও খুচরায় একই চিত্র। চিনিগুড়া পোলাও চালের দামে তো রীতিমতো আগুন! কেজিতে বেড়েছে অন্তত ২৫ টাকা।পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে চালের সরবরাহে কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মজুত আছে। কিন্তু মিল মালিকদের ‘কারসাজির’ কারণে চালের বাজার অস্থির হয়ে উঠেছে।
চট্টগ্রামের পাহাড়তলী পাইকারি বাজারে বিভিন্ন ধরনের চালের ৫০ কেজির বস্তার দাম বেড়েছে ৫০০ টাকা পর্যন্ত।আজ শনিবার সকালে আড়ত ঘ...