দেশের প্রাণ-প্রকৃতি আজ গভীর সংকটের মুখোমুখি। পরিবেশের ক্ষয়, দূষণ, ধ্বংস ও বেদখলে বুনো প্রাণীরা আজ দিশাহারা। আমাদের হস্তক্ষেপে বন্যপ্রাণীরা আবাস্থল হারাচ্ছে, তাদের সংখ্যা ছোট হয়ে আসছে, কমছে জিনবৈচিত্র্য। বুনো প্রাণীদের মধ্যে এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের হাতি।
বড় আকার, বিস্তৃত বনাঞ্চল ও বেশি পরিমাণে খাবারের চাহিদা সম্পন্ন হওয়ায় আমাদের হাতিরা আজ সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। এই হাতি শুধু জীববৈচিত্র্যেরই অংশ নয়; এরা আমাদের সংস্কৃতি, ইতিহাস ও প্রাকৃতিক ঐতিহ্যেরও অবিচ্ছেদ্য অংশ। অথচ আজ এই...