রাজপথে মানববন্ধন আর বিক্ষোভ চলছে বনদস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে। আর সুন্দরবনঘেঁষা ঘরগুলোয় সেই মিছিলের ছবি-ভিডিও দেখে ভয়ে কুঁকড়ে যাচ্ছেন বনজীবী পরিবারের নারীরা। তাদের আশঙ্কা, এসব খবর বনের দস্যুদের কানে গেলে স্বজনরা বনে ঢুকলেই নির্যাতনের শিকার হতে পারেন।
গত ২৮ অক্টোবর গাবুরায় মানববন্ধনের মধ্য দিয়ে সুন্দরবন-উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগরে পাঁচ দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিও হয়েছে। এতে অংশ নিচ্ছেন স্থানীয় বাসিন্দা, জেলে, মৌয়াল, বাওয়ালি এবং তাদের স্ত্রী-সন্তানরা। দাবি একটাই,...