যুক্তরাষ্ট্র জুড়ে ফ্লাইট চলাচল বন্ধের ঘটনায় ব্যাপক ভোগান্তির এক দিন পর শনিবার রাতে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুটি বিমানের সংঘর্ষ হয়েছে।যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ট্যাক্সিওয়ে দিয়ে চলার সময় কোপা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ বিমানের ডানার প্রান্ত ইউপিএসের একটি বোয়িং ৭৬৭ বিমানের সামনের অংশে আঘাত করে।বিমানবন্দরের যোগাযোগবিষয়ক পরিচালক গ্রেগ চিন সিএনএনকে জানান, রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ সংঘর্ষ ঘটে। এতে দুজন আহত হয়েছেন।কোপা এয়ারলাইনসের যাত্রী সিজার ফের...