কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমায় অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। তখন সন্তান ত্রপা মজুমদার তখন ছিলেন ছোট। সন্তান, সংসার আর থিয়েটারকে সময় দেওয়ার জন্যই সে সময় সত্যজিতের সিনেমায় অভিনয় করেননি বলে জানালেন এই কিংবদন্তি অভিনয়শিল্পী। নাট্যদল অনুস্বরের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আজ শনিবার বিকালে আয়োজন করা হয় ‘অনুস্বর সংলাপ’ এর চতুর্থ পর্ব। এতে মুখোমুখি হন ফেরদৌসী মজুমদার। অনুস্বরের প্রধান সম্পাদক মোহাম্মদ বারীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে তিনি নাটক, অভিনয়, পরিবার ও কর্ম...