সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সরিয়ে বিএনপিকে শুদ্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, রাড্ডা-কাণ্ডের দায় শুধু একজন নারী সংসদ সদস্যের নয়, এর দায় প্রধানমন্ত্রীকেও নিতে হবে।গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেছেন তিনি।মামুনুল হক বলেছেন, ‘উনার মহিলা এমপি দখলদারি করেছে, সন্ত্রাসী করেছে। উনার মহিলা এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে...