চালের বস্তার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে ফেনসিডিল পরিবহনের সময় ১৩২ বোতল ফেনসিডিলসহ মো. ইমরান খান (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।আজ রবিবার ভোরে রাজধানীর দারুস সালাম থানার গাবতলী বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কোতয়ালী সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান চালায়।ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ১০ মিনিট থেকে ৬টা ১০ মিনিট পর্যন্ত মিরপুর হাজী আহসান উল্লাহ কমপ্লেক্সের ২৫৭/ক নম্বর হোটেল তু...