ফিরোজা
বেগমের জন্ম ১৯৩০ সালের ২৮ জুলাই, এক পূর্ণিমার রাতে, ফরিদপুরের এক সম্ভ্রান্ত মুসলিম
পরিবারে। পিতা খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল ছিলেন প্রখ্যাত আইনজীবী ও ব্রিটিশ সরকারের
কৌঁসুলি, মা বেগম কওকাবুন্নেসা ছিলেন সংগীতানুরাগী ও সুমিষ্ট কণ্ঠের অধিকারী। ছোটবেলা
থেকেই ফিরোজা ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী—পড়ালেখা, খেলাধুলা, গান, অভিনয়, আঁকা,
সবকিছুতেই তিনি প্রথম। স্কুলের পুরস্কার বিতরণীতে তার দুহাত ভরে যেত পুরস্কারে। তবে
গানের প্রতি ছিল তার আলাদা এক টান। বাড়ির ভাঁড়ার ঘরে পুরনো রেকর্ড আর একটি...