সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার
বিপক্ষে গতকাল গোল উৎসবে মেতেছিল বাংলাদেশ। ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচের ৫৩ মিনিটে করা
ফারহান আলি ওয়াহিদের গোল নিয়ে চলছে তুমুল আলোচনা। অনেকেই ফারহানের ড্রিবলিংকে লিওনেল
মেসির সঙ্গে তুলনা করছেন। তবে অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করেন, অন্যের সঙ্গে তুলনা না
করে ১৯ বছর বয়সী ফারহান পরিচিত হোক নিজের পরিচয়ে।
আজ বৃহস্পতিবার সকালে কিংস
অ্যারেনায় অনুশীলনের আগে জামাল ভূঁইয়ার কাছে প্রশ্ন যায়- ফারহানের গোলটি লিওনেল মেসির
মতো কিনা। জবাবে জামাল বলেন, ‘আপনারা বলছেন- নেইমার, মেসি, লাম...