মধুপুরের গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নে বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম। তিনি মন্তব্য করেন, আদিবাসী জনগোষ্ঠীর জন্য এমন কিছু করতে চান, যাতে তারা তাকে সারা জীবন মনে রাখেন।আজ বুধবার টাঙ্গাইলের মধুপুরের পীরগাছা থাংয়ানি ক্রেডিট প্রাঙ্গণে আবিমা গড়াঞ্চলের গারো, কোচ ও বর্মণ জাতিগোষ্ঠী আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুল...