নতুন স্বপ্ন, প্রত্যাশা আর আইন পেশায় প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের এলএলএম ৪২তম ব্যাচের যাত্রা শুরু। আজ বিশ্ববিদ্যালয়ের হাজারী লেইনস্থ ভবনে নবাগত শিক্ষার্থীদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আজ শনিবার আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের অ্যাডজাঙ্কট ডিন প্রফেসর মোহাম্মদ মোরশেদ মাহমুদ খান এবং সহকারী ডিন ত...