নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি অথবা ম্যানেজিং কমিটির সভাপতি হতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান থাকলে সরকার এ শর্ত শিথিল করতে পারবে। সোমবার এসংক্রান্ত পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, ঢাকাসহ দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতাধীন নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠনে কার্যকর হবে এ নির্দেশনা।যেভাবে হবে গভর্নিং বডির সভ...