দক্ষিণী সুপারস্টার প্রভাস ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা জুটির আসন্ন প্যান-ইন্ডিয়া সিনেমা ‘স্পিরিট’ নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এতদিন শোনা যাচ্ছিল ছবিটি ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাবে, তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পরিচালক রবিবার আনুষ্ঠানিক ঘোষণা করলেন, নতুন এই অ্যাকশন থ্রিলারটি মুক্তি পাবে ২০২৭ সালের ২৯ অক্টোবর, দীপাবলিতে। ২০২৭ সালের দীপাবলি উৎসবের সিজনটি যে বক্স অফিসের জন্য এক ঐতিহাসিক লড়াইয়ের ময়দান হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ, ঠিক এই একই সময়ে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে নিতেশ ত...