প্রত্নতাত্ত্বিকরা
একটি প্রাচীন মিসরীয় মমির উদরের ভেতর
থেকে হোমারের মহাকাব্য ‘ইলিয়াড’-এর প্যাপিরাস-খণ্ড
উদ্ধার করেছেন। এই প্রথম কোনো
গ্রিক সাহিত্যগ্রন্থ ‘মমিকরণ প্রক্রিয়া’র অংশ হিসেবে
পাওয়া গেল। গবেষকদের মতে,
আবিষ্কারটি প্রাচীন মিসরের অন্ত্যেষ্টিক্রিয়া ও ধর্মীয় জীবন
সম্পর্কে নতুন ধারণা দেবে।
প্রায় ১,৬০০ বছর
আগে রোমান আমলের একটি সমাধিতে অক্সিরিনকাস
শহরে সমাহিত এই মমির পেটে
প্যাপিরাসে লিখিত এ কাব্য পাওয়া
যায়। ফারাও আমলে ‘পের-মেদজেদ’ নামে
পরিচিত অক্সিরিনকাস ছিল গ্রিক-রোমান
মিসরের অন্যত...