বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ককে বাণিজ্যিক সাফল্যে রূপান্তরের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্য ৪ বিলিয়ন ডলারে পৌঁছালেও বাংলাদেশ মাত্র ৩৫০-৪০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বিশাল ঘাটতিতে রয়েছে। এই বৈষম্য কমাতে হালাল ইকোসিস্টেমের বিকাশ, মুক্তবাণিজ্য চুক্তি, শ্রমঘন শিল্পে মালয়েশিয়ার সরাসরি বিনিয়োগ এবং হাই-টেক খাতে দক্ষ জনশক্তি রপ্তানি জরুরি। এ বিষয়ে আগামীর সময়ের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) স...