জোছনার আলো, হাওরের জল আর লোকসুরের আবহে এবার ফিরে দেখা হবে বাংলার এক লোককথা। চন্দ্রাবতী রচিত ‘মলুয়া’ মঞ্চায়িত হবে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। লোকগাথার গল্প, গান, পালাগান, ঢোল, একতারা, দোতারা, গল্পকথন ও লোকনৃত্যের সমন্বয়ে পূর্ণিমার জোছনায় বসবে সুরের আসর। উল্লাস ট্রাভেলের আয়োজনে এবং থিয়েট্রিক্যাল কোম্পানির প্রযোজনায় ২৫ সেপ্টেম্বর রাত ৮টায় টাঙ্গুয়ার হাওরে মঞ্চস্থ হবে ‘মলুয়া’।
অন্যদিকে, চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তি উৎসব উপলক্ষে আগামী ২ অক্টোবর শুক্রবার চুনারুঘাটে অনুষ্ঠিত হবে ‘মল...