বিদেশের মাটিতে নিজের দেশের মানুষকেই সাধারণত সবচেয়ে কাছের মনে হয়। একই ভাষা, সংস্কৃতি ও দেশের পরিচয় নতুন অভিবাসীদের মধ্যে নিরাপত্তার অনুভূতি তৈরি করে। তবে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে এর বিপরীত একটি বাস্তবতা নিয়ে আলোচনা বাড়ছে। অনেক বাংলাদেশি এখন নিজের দেশের মানুষের সঙ্গেই দূরত্ব বজায় রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।গত কয়েক দশকে ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি বড় হয়েছে। প্যারিস, কান, নিস, লিয়ঁ, মার্সেইসহ বিভিন্ন শহরে ব্যবসা, চাকরি ও নানা পেশায় নিজেদের অবস্থান তৈরি করেছেন বাংলাদেশিরা। প্রবাসী সংগঠনগুলোর ধ...