পোশাকশিল্পে চলমান অস্থিরতা, বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তার দাবি, ধান্দাবাজরা পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে। তিনি সরকারকে এ ব্যাপারে কঠোর হওয়ার আহ্বান জানান।আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।শফিকুর রহমান বলেছেন, কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। পরিস্থিতি উসকে দিয়ে ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পোশাক...