কর্মজীবনের ভুলভ্রান্তি সামলে ওঠার পরামর্শ দিলেন দি ইওরস ট্রুলি সোশ্যাল এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মাহজাবীন ফেরদৌস স্বর্ণাকর্মক্ষেত্রে ভুল হওয়ার পর প্রথম ও প্রধান কাজ হলো আতঙ্কিত না হয়ে আবেগ নিয়ন্ত্রণ করা। ভুল আবিষ্কৃত হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকে ভেঙে পড়েন; দোষ অন্যের ওপর চাপানোর কিংবা বিষয়টি গোপন করার চেষ্টা করেন। এগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পেশাদারিত্বের প্রথম শর্তই হলো শান্ত থাকা। নিজেকে কিছুটা সময় দিন, ঠান্ডা মাথায় ভেবে দেখুন ভুলটি ঠিক কোথায় হয়েছে এবং এর প্রভাব কতদূর পড়তে পারে। ভুল লু...