বার্সেলোনায় যোগ দেওয়ার প্রথম দিনটির স্মৃতি এখনো স্পষ্ট স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রির মনে। অনুশীলন মাঠে প্রথমবার পা রাখার সময়ের অস্বস্তি, লিওনেল মেসির সঙ্গে প্রথম দেখা এবং দলের কিংবদন্তি ফুটবলারদের সামনে ড্রেসিংরুমে ঢুকতে সংকোচ—সবই স্মরণ করেছেন এই স্প্যানিশ তারকা।২০২০ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন পেদ্রি। এর আগে যাদের খেলা দূর থেকে দেখেছেন, তাদের সঙ্গেই হঠাৎ একই ড্রেসিংরুম ভাগাভাগি করতে হচ্ছিল তাকে। নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার সেই অভিজ্ঞতা সম্প্রতি তুলে ধরেছেন তিনি।বার্সেলোনায় প্রথম দি...