মাথাব্যথা, দাঁত ব্যথা কিংবা শরীরের বিভিন্ন স্থানের ব্যথা কমাতে অনেকেই পেইনকিলার বা ব্যথানাশক ওষুধ খান। তবে এসব ওষুধ খাওয়ার পর কারও কারও পেটে জ্বালাপোড়া, অস্বস্তি, বমি বমি ভাব কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। এর পেছনে রয়েছে ব্যথানাশক ওষুধের কিছু নির্দিষ্ট প্রভাব।
চিকিৎসকদের মতে, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক ও ন্যাপ্রোক্সেনের মতো নন-স্টেরয়ডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগস (এনএসএআইডি) শরীরে ব্যথা ও প্রদাহ কমায়। তবে একই সঙ্গে এসব ওষুধ পাকস্থলীর সুরক্ষাকারী প্রোস্টাগ্ল্যান্ডিনের উৎপাদন কমিয়ে দিতে প...