বাইরে বিশাল ঢালু পথ নয়, পিরামিডের চার ধার ঘেঁষে সাময়িক সর্পিল রাস্তা বানিয়েই কি উঠেছিল ২৩ লক্ষ পাথর? কম্পিউটার মডেলে ২০-২৭ বছরের নির্মাণকালও মিলে যাচ্ছে খুফুর শাসনকালের সঙ্গেপ্রায় সাড়ে চার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে। পাথরের সংখ্যা আনুমানিক ২৩ লক্ষ। কোনো কোনো পাথরের ওজন কয়েক টন, আবার রাজকক্ষের গ্রানাইটের বিশাল খণ্ডগুলোর ওজন কয়েক দশক টন পর্যন্ত। আধুনিক ক্রেন নেই, শক্তিশালী যন্ত্র নেই, এমনকি ভারী মাল পরিবহনে চাকার ব্যবহারও ছিল না। তা হলে এত অল্প সময়ে ১৪৬ মিটারেরও বেশি উঁচু গিজার মহাপিরামিড তৈরি হলো...