পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের দুই নারীসহ তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্ব কনকদিয়া গ্রামের হাওলাদার বাড়ির সামনের ঘটনা এটি। আহত ব্যক্তিরা হলেন- মোতালেব হাওলাদার (৬০), তার স্ত্রী কেয়া বেগম ও মেয়ে তানজিলা আক্তার। এ ঘটনায় মোতালেবের বড় ভাই শাহআলম হাওলাদার, তার স্ত্রী নাসিমা এবং ছোট ভাই সত্তার হাওলাদারের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।অভিযোগ সূত্র জানায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে মোতালেব হাওলাদারের চ...