যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নতুন করে তীব্র রূপ নিয়েছে। গত মঙ্গলবার ইরানের স্থানীয় সময় রাত সাড়ে ১০টা থেকে গতকাল বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত হরমুজ প্রণালি ও ইরানি উপকূলে টানা সাত ঘণ্টা অভিযান চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন স্থাপনা, নৌ সক্ষমতা ও উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়। এর আগে সিস্তান-বেলুচিস্তানের বামপুরে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনা নিহত হন। এ ছাড়া খুজেস্তানের বেসামরিক এলাকায়ও হামলা চালানো হয়। একই দিন রাত সাড়ে ১১টায় যুক...